ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় যাত্রীরা

    ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় যাত্রীরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আবারো বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। আজ রবিবার (৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর ফলে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অনেক মানুষ।

    সরেজমিনে দেখা গেছে, ঘাটে অনেক যাত্রী ফেরিপারের অপেক্ষায় পন্টুনে অপেক্ষা করছে। দূরপাল্লার যানবাহনসহ আন্তজেলা গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ভেঙে ভেঙে যে যার মতো গাড়িতে করে ঘাটে এসে পারের অপেক্ষায় রয়েছে।

    এর আগে গতকাল শনিবারও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের ঢল নামে। দুপুরে ফেরি চলাচল শুরু হলে ভিড় কিছুটা কমতে থাকে।

    যাত্রীদের অভিযোগ, 'গভীর রাতে পূর্ব ঘোষণা ছাড়া বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দেওয়ায় তাদের এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিষয়টি জানা থাকলে অবশ্যই তারা বের হতেন না। ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী কয়েকজন যাত্রী জানান, তাঁরা পরিবার নিয়ে সকালে ঘাটে এসে পারের অপেক্ষায় রয়েছেন। ফেরি বন্ধের বিষয়টি তারা জানতেন  না। এখন ঘাটে এসে দুর্ভোগের মধ্যে পড়েছেন।

    ঘাট কর্তৃপক্ষের দাবি, লকডাউনের শুরু থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। শুধু জরুরি যানবাহন ছাড়া কিছুই পারাপার করা হচ্ছে না।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ