ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

    ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা কর্মসূচির মধ্য ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ ও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

    সোমবার সকালে জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিতকৃতিতে মাল্যদান করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, আনসার বাহিনীসহ সরকারের বিভিন্ন অধিদপ্তর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়।

    এদিকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিতকৃতিতে মাল্যদান, ঢাকা রেসকোর্স ময়দানের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার।  

    অপরদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে টাউনহলের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান, সহসভাপতি ছিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুব রহমান হাবিল, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির বক্তব্য দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ