ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • অনলাইন পরীক্ষার ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

    অনলাইন পরীক্ষার ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে অনলাইনে একত্র হচ্ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে তাঁরা ‘অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে’ নামের একটি ফেসবুক গ্রুপ চালু করেছেন। সেই গ্রুপ থেকে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তাঁরা আগামী ২৪ মে থেকেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। একাধিক শিক্ষার্থী শিক্ষামন্ত্রী বরাবর এই আবেদন তাঁদের গ্রুপে আপলোড করেছেন।

    শিক্ষার্থীরা তাঁদের আবেদনে বলেন, ‘অনলাইনে পরীক্ষা কার্যক্রম চালানোর মতো কোনো বাস্তবতা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নেই। আমাদের দেশের নেটওয়ার্কব্যবস্থা খুবই দুর্বল, যা দিয়ে পরীক্ষা গ্রহণ করা সম্পূর্ণই অসম্ভব। তা ছাড়া শিক্ষার্থীদের বড় একটা অংশকে অনলাইন কার্যক্রমের আওতায় নিয়ে আসা সম্ভব নয়। আবার শিক্ষকরাও অনলাইনের সব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দক্ষ নন।’

    শিক্ষার্থীরা বলছেন, মূলত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতেই অনলাইন পরীক্ষার নতুন এই পদ্ধতি চাপিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কাছে উপযুক্ত ডিভাইসের অভাব আছে, ইন্টারনেট খরচ বহন করার সক্ষমতাও সবার নেই। যেখানে অনলাইন ক্লাসগুলোয় শিক্ষার্থীদের একটি বড় অংশ অনুপস্থিত থেকে যায়, সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করেন শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের আবেদনে আরো বলা হয়, ‘পরিস্থিতি বিবেচনায় আমরা আমাদের দাবির কথা সরকারের কাছে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরার জন্য ভার্চুয়াল প্রতিবাদ চালু রাখব। যদি মে মাসের মধ্যে হল-ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা না হয়, তাহলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে সরাসরি মাঠে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হব।’ গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে সেমিস্টার পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ