ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • টিকা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী

    টিকা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী
    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনা ভাইরাসের টিকা নিয়ে দেশের মানুষকে দুশ্চিন্তা না করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৮ মে) রাতে এক ভিডিও বার্তায় এ অনুরোধ জানান তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। আমরা চীন এবং রাশিয়া থেকে টিকা আনছি। তাছাড়া আমেরিকা থেকেও টিকা আনার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে। আমার সঙ্গে আমেরিকান সরকারের আলাপ হয়েছে, তারাও আন্তরিকতার সঙ্গে আমাদের টিকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    মন্ত্রী বলেন, আমার বিশ্বাস আমরা খুব শিগগিরই যথেষ্ট টিকা আনব। কারও এ ব্যাপারে দুশ্চিন্তার কারণ নেই। যথাসময়ে টিকা আসবে এবং সবাই তা পাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ