ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

    ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। বুধবার বিকেলে শহরের মধ্যচাঁদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম লিটন জানান, চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতেও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সরদার নুরুজ্জামানের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে পণ্ড হয়ে যায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি।

    ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, কোন অনুমতি ছাড়াই লোকজন জড়ো হওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ