ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • ঝালকাঠিতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

    ঝালকাঠিতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে ঝালকাঠিতে আলোচনা সভা হয়েছে। বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, আরডিএফ প্রকল্প ম্যানেজার রাকিবুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (আরডিএফ) এর সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা শিক্ষার্থী অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, দেশের উন্নয়ন করতে হলে বাল্যবিবাহ বন্ধ করে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া উচিত। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে নারীদের জন্য বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষতায়ন ও অধিকার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ