ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ১১ জেলে আটক

    সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ১১ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলারচর সংলগ্ন ভাঙ্গাখাল এলাকা থেকে ১১ জেলেকে আটক করেছে সুন্দরবন পূর্ব বনবিভাগ। শনিবার (১২ মার্চ) সকালে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ট্রলার ও জাল জব্দ করেন বনরক্ষীরা।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, বনবিভাগের অনুমতি ছাড়া কয়েকজন জেলে সুন্দরবনে ফাইস্যার পোনা ধরার জন্য প্রবেশ করেছিল। শনিবার সকালে বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা তাদের আটক করে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

    আটকরা হলেন- আবু সাইদ (৩৮), মো. জাহাঙ্গীর (৩৬), আবুল বাসার (৩৪), সিরাজুল ঢালী (৩৮), আবু সাইদ (৪০), দিদারুল ইসলাম (৩৫),  মো. ইয়ারুল (৩২), মো. হানিফা (৩৪), মাহাবুবুর রহমান (২২), মিজানুর রহমান (৪৫) ও মাসুম বিল্লা (৩২)। আটক সকলের বাড়ি খুলানার কয়রা উপজেলায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ