ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কমল পেঁয়াজের দাম

    কমল পেঁয়াজের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমদানি ও সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কমেছে আমদানিকৃত ও দেশীয় পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে দেশীয় জাতের পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা আর ভারতীয় আমদানিকৃত পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ থেকে ১৫ টাকা। আর এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মাঝে।

    শনিবার সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজিতে ১২ থেকে ১৫ টাকা কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা দরে  অন্যদিকে, দেশীয় জাতের পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

    হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা কুদ্দুস আলী জানান, বাজারে এসে দেখি গত কয়েকদিনের থেকে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। ৫০ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩০ টাকা, ৪০ টাকা কেজির পেঁয়াজ চাচ্ছে ২৮ টাকা। দাম কমায় কিছুটা হলেও আমাদের জন্য ভালো। 

    হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান হোসেন বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এ কারণে সপ্তাহের ব্যবধানে সব পেঁয়াজের দাম কমেছে। দাম কমার কারণে বেচা-কেনা ভালো হচ্ছে। আমরা আড়ৎ এবং বন্দরে কম দামে পেঁয়াজ কিনতে পারলে বাজারেও কম দামে বিক্রি করি।

    হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৮ ট্রাকে ৩ হাজার ৩১৭ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হলেও পরের সপ্তাহে আমদানি হয়েছে ভারতীয় ২০৩ ট্রাকে ৫ হাজার ৭৪৬ মেট্রিক টন পেয়াঁজ। যা গত সপ্তাহের চেয়ে ২ হাজার ১২৯ টন বেশি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ