ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • নলছিটিতে বাসের চাপায় নারী নিহত

    নলছিটিতে বাসের চাপায় নারী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নলছিটির দপদপিয়ায় বাসের চাপায় মমতাজ বেগম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

     

    নিহত মমতাজ বেগম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মৃত রতন খানের স্ত্রী। জানা যায়, ঘটনার পরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

     

    তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দেন। অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

     

    প্রত্যক্ষদর্শীরা জানান, দপদপিয়া এলাকায় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই নারী।

    এ সময় অজ্ঞাত একটি বাস বেপরোয়া গতিতে এসে ভুল পাশে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

     

    দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত চালক ও পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ