ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন শেখ হাসিনা, জানালেন সহমর্মিতা

     নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন শেখ হাসিনা, জানালেন সহমর্মিতা
    শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। দেশটিতে নজিরবিহীন প্রাণহানিতে শোক ও প্রার্থনা জানিয়ে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    সংকটকালে চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে  সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

    মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই চিঠির কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠিতে সমবেদনা জানিয়েছেন। 

    তিনি কোভিড-১৯ মহামারির কারণে ভারতে সৃষ্ট সংকটে দেশটির প্রতি সমবেদনা ও প্রার্থনা জানান। বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন তিনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ