ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নলছিটিতে লঞ্চের ধাক্কায় বালু বোঝাই বাল্কহেড ডুবি

    নলছিটিতে লঞ্চের ধাক্কায় বালু বোঝাই বাল্কহেড ডুবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চেরে ধাক্কায় বালুমতি নামের একটি বালু বোঝাই বাল্কহেড (বালি টানা জাহাজ) ডুবে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, ঝালকাঠি থেকে সাড়ে তিনশ যাত্রী নিয়ে ঢাকাগামী লঞ্চ ফারহান-৭ সন্ধ্যায় নলছিটি লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার পর সুগন্ধা নদীর মল্লিকপুর এলাকায় ওই বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি  ডুবে যায় এবং লঞ্চের সামনের কিছু অংশ ফেটে যায়। বাল্কহেডে থাকা ৫ জন স্টাফকে ট্রলারে গিয়ে স্থানীয়রা উদ্ধার করে। এসময় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। যাত্রীদের তোপেড় মুখে  লঞ্চটি সারদল এলাকায় চড়ে ভিড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এসময় যাত্রীরা তাড়াহুড়ো করে লঞ্চ থেকে নেমে যায়।  ঘটনার পরপরই তুষখালী থেকে থেকে ঢাকাগামী পূবালী-৭ নামক লঞ্চটি দুর্ঘটনাস্থলে এসে কিছুযাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

    তবে অনেক যাত্রীই এঘটনার পর তাদের যাত্রা বিরতি করেছেন।  খবর পেয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

    লঞ্চযাত্রী সুমন বলেন, লঞ্চটি ধাক্কা লাগার পরেই যাত্রীরা চিৎকার শুরু করে। যাত্রীদের তোপের মুখে কর্তৃপক্ষ লঞ্চটি তীরে ভিড়িয়ে দেয়। আমরা নিরাপদে নেমেছি। অনেকে অন্য একটি লঞ্চে ঢাকা যাত্রা করেছে, অনেকে আবার বরিশাল থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। কেউ আবার যাত্রা বিরতি করেছে।

    ফারহান লঞ্চের পরিদর্শক মো. বাপ্পী জানান, লঞ্চটি নলছিটি ঘাট ছাড়ার পর কিছুদূর গেলে অন্ধকারের মধ্যে একটি বাল্কহেড নদীর মাঝখানে ছিল। তাদের আলো দিয়ে ইশারা করা হয়। হর্ণ বাজিয়ে সরে যেতে বলা হয়। কিন্তু তারা একস্থানেই রয়ে গেলে লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চের সামনে ফাটল ধরে পানি উঠতে শুরু করে। লঞ্চটি নিরাপদে সারদল এলাকায় তীরে ভিড়িয়ে দিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। লঞ্চটি মেরামতের কাজ চলছে। বালু বোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। তাদের স্টাফদেরও নদী থেকে তুলে তীরে নেওয়া হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, লঞ্চের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে। লঞ্চটির সামনের অংশে একটি ফাটল ধরেছে, তা মেরামাত করা হচ্ছে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, লঞ্চটি আপাতত মেরামত না করা পর্যন্ত সারদল এলাকায় সুগন্ধা নদী তীরে থাকবে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ