ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার

    ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে এক বাকপ্রতিবন্ধী কিশোররীকে (১২) তাঁর নিজ ঘরে ঢুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাতে মেয়েটির বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে।

    পুলিশ জানায়, ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হয়। এ সুযোগে মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে জোড়পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। বিকেলে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেষ্টা করে। ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়।

    পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মামুন সদর উপজেলার পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    কিশোরীর বাবা বলেন, ধর্ষণের ফলে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে রাতেই ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রবিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ জঘন্য কাজে যারা জড়িত পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জড়িত দুই যুবককে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধর্ষণের আলামতের পেয়েছে বলে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা। রবিবার দুপুরে তাদের আদালতের মধ্যেমে কারাগারে পাঠানো হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ