ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • পাসের হার ৭৪.০৪%

    কওমী মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

    কওমী মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৭৪.০৪%। তার মধ্যে ছাত্র ৮২.১০ শতাংশ এবং ছাত্রী ৫৭.২১ শতাংশ।

    আজ সোমবার বেলা ২টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কাজলার পাড় নিজস্ব কার্যালয়ে বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক বোর্ডের পক্ষ থেকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন এবং সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

    এ সময় বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বলেন, কওমী মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজীর স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের শান্তির বাণী তুলে ধরবে। তারাই আমাদের ভবিষ্যৎ। দেশ, স্বাধীনতা ও ইসলামের জন্য নিজেদের মেধাকে এখলাসের সাথে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

    বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশের বিশাল এ কর্মকান্ডের বিভিন্ন স্তর- নিবন্ধন, পরীক্ষার্থী অন্তর্ভুক্তি, প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রসমূহে প্রেরণ, পরীক্ষা গ্রহণ, খাতা দেখা, খাতা নিরীক্ষণ, ফলাফল তৈরি ইত্যাদি কাজে আন্তরিক সহায়তার জন্য মাদরাসাসমূহ, বোর্ডের দায়িত্বশীলগণ এবং নেগরান, পরীক্ষক, নিরীক্ষক ও অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত শ্রম প্রদান ও ঐকান্তিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংশ্লিষ্টদের নির্মোহ চেষ্টার ফলেই শিক্ষার্থীরা যথাসময়ে তাদের ফলাফল হাতে পেয়েছে।

    বেফাকের ৪৪তম এ কেন্দ্রীয় পরীক্ষায় স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৫২ জন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৪৬৪ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৪৯২৩৩ জন।

    পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ফলাফল সংক্রান্ত ওয়েব সাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বেফাক।
    প্রসঙ্গত, গত ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে ৪৮০ টি পুরুষ ও ৭০৬টি মহিলা কেন্দ্রে মোট ৬টি স্তরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষা। অংশগ্রহণ করে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী। এতে ছাত্র সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯২ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৫০২ জন।

    ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহম্মাদ যুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা ছফিউল্লাহ, আমেলা সদস্য মুফতি নেয়ামতুল্লা-আল-ফরিদি, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা আহমাদ আলী, মাওলানা নাসিরুদ্দিন এবং বিভিন্ন মাদরাসার মুহতামিমগণ, পরীক্ষা বিভাগের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ