ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • নলছিটিতে আ.লীগ নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

    নলছিটিতে আ.লীগ নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে পৌরসভার সূর্য্যপাশা প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান খলিফা ও তানভীর।


    পুলিশ জানায়, পুরনো বিরোধের জের ধরে গত ১৬ মার্চ বিকেলে গৌরিপাশা গ্রামের বাড়ি থেকে নলছিটি শহরে আসার পথে তানভীরের নেতৃত্বে কয়েকজন যুবক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জুয়েল খানকে (৩৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা করে। এতে জুয়েলের একটি পায়ের রগ কেটে যায়। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার রাতে আহত জুয়েলের স্ত্রী মিতু আক্তার বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

    পুলিশ রাতেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সূর্য্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসামি তানভীর ও ইমরান খলিফা গাঁজাসেবন করছে। পুলিশ মাঠ ঘিরে ফেলে দুই আসামিকে গাঁজাসহ গ্রেপ্তার করে।

    নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ