ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানী করা হবে: আমু

    শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানী করা হবে: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

    তিনি বলেন, অনেক দেশের মানুষ শামুক খায়, তাই শামুক সংরক্ষণ আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম। পাশাপাশি দেশীয় মাছ যাতে বিলুপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে বলেও জানান তিনি।

    ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। দেশীয় মাছ দেশীয় ধারায় নেই, এগুলো চাষাবাদে পরিনত হয়েছে। সরকার দেশীয় মাছ রক্ষায় নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

    দেশীয় প্রজাতির মাছে যে  পুষ্টিগুণ, ঔষধীগুণ ও স্বাস্থ্য দিক থেকে অনেক উপকারি ছিল, সেই মাছ হারিয়ে যাচ্ছে দেখে এ প্রকল্প নেয়া হয়েছে। জেলা মৎস্য বিভাগ এ সভার আয়োজন। সভায় জানানো হয় ঝালকাঠিসহ দেশের ১০টি জেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ কার্যক্রম চলছে।

    ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী। প্রকল্পের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপ পরিচালক মো. মনিরুল ইসলাম।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ