ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কাঁঠালিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬ টন চাল খালে

    কাঁঠালিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬ টন চাল খালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৬ মেট্রিক টন চালবোঝাই ট্রাক উল্টে খালে পড়ে গেছে। রোববার বিকেলে নলছিটি মিল থেকে ট্রাকে করে চাল নিয়ে উপজেলার মরিচবুনিয়া বাজারে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

    এতে মিলের স্টাফ ও ট্রাকের হেলপারসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আসলাম হোসেন, জাহিদ হোসেন শুভ, ড্রাইভার রেজাউল করিম। বাকিদের নাম জানা যায়নি।


     স্থানীয়রা জানায়, বিকেলে নলছিটির তিমিরকাঠি এলাকার সুগন্ধা এগ্রো রাইস মিল থেকে একটি ট্রাক চাল নিয়ে পাটিখালঘাটার ডিলার মরিচবুনিয়া বাজারের কালাম জমাদ্দারের গোডাউনে আসছিল। মরিচবুনিয়া হাইস্কুলের সামনের সড়কে পৌঁছালে সড়কের এক পাশ দেবে গিয়ে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। ট্রাকটিতে ওই ইউনিয়নের মার্চ মাসের বরাদ্ধকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৬ মেট্রিক টন চাল ছিল।

    ইউপি চেয়ারম্যান শিশির দাস জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ট্রাক উল্টে খালে পড়ে গেছে। ট্রাকটিতে ৬ টন চাল ছিল। রাস্তাটি খারাপ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। চালসহ ট্রাকটি উদ্ধার কাজ চলছে।

    উপজেলা খাদ্য পরিদর্শক শ্যামলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের ড্রাইভার-হেলপার এবং মিলের কয়েকজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ