ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে বেড়েছে ডায়ারিয়ার প্রকোপ

      ঝালকাঠিতে বেড়েছে ডায়ারিয়ার প্রকোপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঋতু পরিবর্তনের কারণে হঠাৎ গরম বেড়ে যাওয়ায় ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। গত কয়েক দিনের গরমে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ।
     
    গত ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শয্যা সংকট। ঋতু পরিবর্তন ও হঠাৎ গরম বেড়ে যাওয়ায় বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা।

    ঝালকাঠি সদর হাসপাতালের তথ্য মতে, গত ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ডায়ারিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪০৯ জন রোগী। প্রতিদিন গড়ে ২০-২৫ জন ডায়রিয়ার রোগী চিকিৎসা নিচ্ছেন।  

    ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাক্তার আবুয়াল হাসান বাংলানিউজকে জানান, অতিরিক্ত তাপদাহের কারণে পানি শূন্যতাসহ অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। অতিরিক্ত গরম পড়ায় ডায়রিয়া ছাড়াও নবজাতক শিশুসহ বয়স্করা আক্রান্ত হচ্ছেন গরম ও ঠাণ্ডাজনিত নানা রোগে। ফলে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে।

    তিনি আরো জানান, গরমের সময়ে বিশেষ কয়েকটি রোগের প্রাদুর্ভাব বাড়তে দেখা যায়। কিন্তু কিছুটা সতর্ক হলেই এসব রোগ থেকে নিজেকে নিরাপদ রাখা সম্ভব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ