ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • শিমুলিয়া ঘাটে তিল ধারণেরও জায়গা নেই

    শিমুলিয়া ঘাটে তিল ধারণেরও জায়গা নেই
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে ঘরমুখো মানুষের ঢলে তিল ধারণের জায়গাটুকুও নেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। সংশ্লিষ্টরা বলছেন, শিমুলিয়া ফেরিঘাটে কখনোই এত মানুষকে একত্রে দেখা যায়নি। বুধবার (১২ মে) সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

    এদিকে গণপরিবহন বন্ধ ও বিজিবি মোতায়েন করে কয়েকটি চেকপোস্ট বসিয়েও লোকজনকে আটকে রাখা যায়নি। সব বাধা উপেক্ষা করেই বাঁধভাঙা স্রোতের মতো ঘাটে ছুটছে মানুষ।

    নৌ-পরিবহণ মন্ত্রণালয় ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে। অনুমতি মেলার পর শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

    ফেরিঘাটের আশপাশ থেকে জীবনের ঝুঁকি নিয়েই জেলে নৌকাসহ ট্রলারে যাত্রীরা পদ্মা নদী পার হওয়ার চেষ্টা করে অনেক যাত্রী।

    বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঈদের মাত্র এক দিন বাকি। তাই চাপ প্রবলভাবে বেড়েছে। অবস্থা এমন যে, স্বাস্থ্যবিধি তো দূরের কথা নিয়মকানুন কিছুই মানতে চাচ্ছে না কেউ। এই রুটে সচল ১৫টি ফেরিই চলাচল করছে এখন।

    জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ঢল থামানো যাচ্ছে না। তাই সংক্রমণ ঝুঁকি এড়াতে সাধ্যমতো চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ