ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠি কলেক্টরেট স্কুলের অভিভাবক সমাবেশ 

    ঝালকাঠি কলেক্টরেট স্কুলের অভিভাবক সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় সুগন্ধা নদীর তীরে স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। 

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি ও সহকারী প্রধান শিক্ষক সুজিত কান্তি ঘোষ। সমাবেশে অভিভাবকরা নানা বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। 

    প্রধান অতিথি জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কালেক্টরেট বিদ্যালয়ের সঙ্গে জেলা প্রশাসনের সম্মান জড়িত। স্কুলের উন্নয়নে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। স্কুলের ভবন ও সড়ক উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।
     
    তিনি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইলফোন দেওয়া যাবে না। যদিও তাদের মোবাইলফোন দেন, তবে অভিভাবকরা পাশে থাকবেন। মোবাইলের ভালো দিকগুলো যেন শিশুরা দেখে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলা করারও আহ্বান জানান জেলা প্রশাসক। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ