ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশে করোনায় কম ক্ষতি হয়েছে: আমির হোসেন আমু

    বাংলাদেশে করোনায় কম ক্ষতি হয়েছে: আমির হোসেন আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারি পদক্ষেপের কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় কম ক্ষতি হয়েছে। অনেক উন্নত দেশের মানুষকে করোনার ভ্যাকসিন টাকা দিয়ে নিতে হয়েছে, আর বাংলাদেশের মানুষ বিনামূল্যে করোনার টিকা পাচ্ছেন। উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 

    শনিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

    আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, খেলাধুলা শিশুদের মনকে সতেজ করে তোলে। পড়ালেখার পাশাপাশি তাই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ নিতে হবে। এতে মাদক থেকেও মুক্ত থাকবে তাঁরা। 

    জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী সিদ্দিকী, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাফিজ আলমাহাম্মুদ। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪২২ টিইভেন্টে সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ