ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • জনসমুদ্রে পরিণত শিমুলিয়া ঘাট

    জনসমুদ্রে পরিণত শিমুলিয়া ঘাট
    ছবি : ফেরিঘাটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে বাড়িতে ফেরা মানুষের চাপে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট সমুদ্রে পরিণত হয়েছে। নিয়মিত ফেরি চলাচলের ঘোষণার পর মঙ্গলবার (১১ মে) দুপুর থেকে ঘাটে মানুষের চাপ বাড়তে থাকে। ফেরিতে উঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। গভীর রাত পর্যন্ত ঘাটে ঘরমুখী মানুষের বাড়তি চাপ ছিল।

    জানা গেছে, গত কয়েকদিনের মতো আজও শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ১ কিলোমিটার হেঁটে যাত্রীদের ঘাটে প্রবেশ করতে হচ্ছে। পরিবার পরিজন ও মালপত্র নিয়ে হেঁটে ঘাটে পৌঁছাতে হাঁপিয়ে উঠছে যাত্রীরা। ঘাটে এসে যাত্রী চাপে ফেরিতে উঠতে যুদ্ধ করতে হচ্ছে যাত্রীদের।

    বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। বাংলাবাজার থেকে যখন কোন ফেরি আসছে তখনি হুমড়ি খেয়ে পড়ছে যাত্রী। যাত্রীদের চাপে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলো থেকে যানবাহন ঠিকমতো নামাতে পারছি না। ফলে যানবাহন নামিয়ে ফেরি ছাড়তে দেরি হচ্ছে।

    তিনি আরও বলেন, ঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। ১৩-১৪টি ফেরি চলছে। বুধবার সকাল থেকে এ ঘাটে কয়েক হাজার যাত্রী জড়ো হয়েছে। যাত্রীদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে ঘাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ