ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি করবেন না: স্বাস্থ্যমন্ত্রী

    ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি করবেন না: স্বাস্থ্যমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

    বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঈদে অনেকেই বাড়িতে গিয়েছেন। যেভাবে গিয়েছেন, এতে আমরা খুব মর্মাহত। তবে আমাদের অনুরোধ থাকবে ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি করবেন না। আপনারা বেশি ঘুরে বেড়ালে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    তিনি বলেন, চীন আমাদের বিশ্বস্ত বন্ধু। সে কারণে দুঃসময়ে তারা আমাদের টিকা দিয়ে পাশে দাঁড়িয়েছে। এ টিকা উপহার দেওয়ার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।

    চীনা টিকা হস্তান্তর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

    চীনের ৫ লাখ উপহারের টিকার চালান বুধবার ভোরে ঢাকায় পৌঁছেছে। ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং থেকে ঢাকায় আসে। বুধবার সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে এ টিকা বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ