ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

    ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি-খুলনা মহাসড়কের বৈদারাপুর এলাকায় ইসলাম পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

    প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে শনিবার রাতে ছেড়ে আসা ইসলাম পরিবহন নামের ওই বাসটি বরগুনার পাথরাগাটা যাচ্ছিল। বৈদারাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।  

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই পাথরঘাটা এলাকার বাসিন্দা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ