ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • বাবুগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ 

    বাবুগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বাবুগঞ্জে মাধবপাশা ইউনিয়নে ভিজিএফ চাউলের বিপরীতে দুস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

    বুধবার সকালে মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন এই নগদ টাকা বিতরণ 
    করেছেন। চেয়ারম্যান জয়নাল জানান, কোভিড-১৯ করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের হাতে আজ টাকার অভাব। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাউলের পরিবর্তে দুস্থ অসহায়দের মাঝে টাকা বিতরণের সময়োপযোগি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

    এরই অংশ হিসেবে মাধবপাশা ইউনিয়নে ১৮৯০ জনকে ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব , ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপন সরদার, ট্যাগ অফিসার মোঃ সুরুজ সিকদার, ইউপি সদস্য জাকির, সাবেক ইউপি সদস্য মাহাবুব সিকদার সহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ