ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • থেমে নেই দূরপাল্লার বাসও

    থেমে নেই দূরপাল্লার বাসও
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি ঘোষণা অনুযায়ী করোনা ভাইরাসের বিস্তার রোধে বন্ধ থাকবে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন। কিন্তু বাস্তবে সেই নির্দেশনার বাস্তবায়ন হচ্ছে না। ঈদের একদিন আগেই ঈদ যাত্রার দ্বিতীয় দিনে চলছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন।

    বুধবার (১২ মে) সকাল থেকে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকার দূরপাল্লার বাসস্ট্যান্ডগুলোতে বাসে হাঁকডাক করে যাত্রী তুলতে দেখা গেছে।

    উত্তর অঞ্চলের বাসগুলো সব বাইপাইল বাসস্ট্যান্ডের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে যাত্রী তুলছে। মোটামুটি সব পরিবহনের গাড়িই সড়কে দেখা গেছে।

    রংপুরের যাত্রীদের ডাকেন আল এন্টারপ্রাইজ পরিবহনের কন্ডাক্টর আলিফ। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা ওপর থেকে গাড়ি ছাড়ার কোনো নির্দেশনা পাইনি। তবুও পেটের দায়ে গাড়ি ছাড়তেছি। এদিকে কোথাও পুলিশ ধরে না। পুলিশ ধরে যমুনা সেতুতে।

    যমুনা সেতুতে পরিবহন আটকালে কী করবেন, জানতে চাইলে তিনি বলেন, কি আর করব। গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে টাকা ফেরত দিতে হবে।

    অভি ক্লাসিকের চালক বলেন, আমাদেরও তো ঈদ করতে হবে। আমরা গাড়ি না চালাইলে ঈদ করব কি করে? ঈদের আর একদিন বাকি, গাড়িটা চালাতে পারলে পরিবারের জন্য কিছু কিনতে পারব।

    সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, আমরা সড়কে আছি, আমাদের সামনে যে বাস পড়ছে, সেগুলোর কাগজ রেখে সঙ্গে সঙ্গে মামলা দিয়ে দিচ্ছি।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ