ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • আইন শৃঙ্খলায় রক্ষায় ঝালকাঠি দেশসেরা 

    আইন শৃঙ্খলায় রক্ষায় ঝালকাঠি দেশসেরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এতে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঝালকাঠি জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয় সভা থেকে। 

    পুলিশ বিভাগ সূত্রে দাবি করা হয়, ৬৪টি জেলার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় ঝালকাঠি জেলা প্রথম স্থানে রয়েছে। গত এক মাসে জেলার চারটি উপজেলায়  ৬৮টি মামলা দায়ের হয়েছে এবং একই সময় ৫৬ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে তিনটি খুন, একটি ডাকাতি, চারটি ধর্ষণ, তিনটি নারী নির্যাতন, একটি চুরি, একটি গবাদিপশু চুরি, একটি সড়ক দুর্ঘটনা, ২৩টি মাধক আইনে মামলা, অন্যান্য মামলা-১১টিসহ ৬৮টি মামলা লিপিবদ্ধ হয়েছে। 

    আইন শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মশিউর রহমান, কাজী সমিতির সভাপতি এসএম বশিরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ