ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বরিশালে কখন কোথায় ঈদের জামাত

    বরিশালে কখন কোথায় ঈদের জামাত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে এ বছরও করোনার কারণে বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর কালক্টরের জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত।

    কালক্টরেট মসজিদে সকাল ৮টার জামাতে বরিশাল বিভাগীয় কমিশনার ও বরিশাল জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও বিভিন্ন জনপ্রতিনিধিরা ঈদ জামাত আদায় করবেন। এছাড়াও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি মসজিদে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

    নগরীর কালক্টরের জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায়, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৯টায় ও ১০টায়, সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টা ও ১০টায়, ল’ কলেজ জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, নূরিয়া স্কুল জামে মসজিদে সাড়ে ৭টা ও সাড়ে ৮টা এবং জেলখানা মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

    বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৯টায়। পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জামাতে ইমামতিত্ব করবেন। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। ঝালকাঠীর কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

    পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

    এছাড়াও বরিশাল বিভাগের ৬ জেলা এবং মহানগরীতে সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ