ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কানাডায় বৈশাখী মেলা অনু্ষ্ঠিত

    কানাডায় বৈশাখী মেলা অনু্ষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কানাডার ক্যালগেরির সিলভার স্প্রিংস কমিউনিটি এসোসিয়েশন মিলনায়তনে 'ক্যালগেরী বঙ্গীয় পরিষদ’ এর আয়োজনে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা উদযাপিত হয়েছে।

    দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই ছিল গণপতি পূজা, এরপর গণেশবন্দনার পর প্রসাদ বিতরণ। দ্বিতীয় পর্বে বিকেলে আবহমান বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবারমেলার আয়োজন করা হয়। মেলায় বাংলা সংস্কৃতির হরেক রকমের খাবার ও বিভিন্ন ধরনের স্টলে ছিল বাহারি রকমের শাড়ি।

    মেলায় কোমলমতি শিশু-কিশোর ও প্রবাসী বাঙ্গালীরা নানা রঙে সেজে স্বাগত জানায় নতুন বছরকে। প্রবাসীদের আয়োজন যেন গ্রাাম-গঞ্জের ঘাটে, মাঠে, বয়সী বটের তলায় বর্ণাঢ্য আয়োজনের সেই দিনগুলোর কথাই যেন মনে করিয়ে দেয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

    উল্লেখ্য বিবিধের মাঝে মহামিলনের দেশ কানাডার ক্যালগেরী শহরে ১৯৭৮ সালে অমুনাফাভোগী চ্যারিটেবল প্রতিষ্ঠান রূপে নিবন্ধিত ‘ক্যালগেরী বঙ্গীয় পরিষদ’ কমিউনিটি উন্নয়নে অবদান রাখার পাশাপাশি প্রতিবছর বাংলা বর্ষবরণ, রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী, শারদোৎসব প্রমুখ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। 

    সাম্প্রতিক বিশ্বব্যাপী অতিমারি করোনার প্রকোপে দু’বছরের বেশী সময় সমস্ত কার্যক্রম সীমিত থাকার পর স্বাস্থ্যবিধি মেনে ‘বর্ষবরণ’ আয়োজন ক্যালগেরীর বাঙালি সমাজে উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

    বঙ্গীয় পরিষদের সভাপতি জয়দীপ স্যন্যাল জানান, যা কিছু দেহমনকে কলুষিত করে তাই আ-বর্জনা। জীর্ণ পুরাতন আবর্জনা ঝেরে ফেলে নতুন ভবিষ্যতের পত্যয় নিয়ে আমরা বৈশাখী মেলায় আবহমান বাংলা কে তুলে ধরেছি। পরিবার পরিজন নিয়ে সবাই আমরা আবার দীর্ঘ দুই বছর পর নতুন করে মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে।এই আনন্দ সবার মাঝে উৎসারিত হোক, মঙ্গলময় হয়ে উঠুক পুরো বিশ্ব এটাই আমাদের প্রত্যাশা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ