ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে গাঁজা সহ আটক ২

    ঝালকাঠিতে গাঁজা সহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৮-এর সদস্যরা। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৮ এর স্পেশালাইজড কোম্পানি মো. আব্দুল্লাহ নলছিটি থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।  

    গ্রেফতার ব্যক্তিরা হলেন- বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার খোকন মীরের ছেলে রহিম (৩৪) ও কুমিল্লা জেলার ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মো. মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।  

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুই পোটলায় ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে র‌্যাবের একটি টিম। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছেন।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ