ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে এক হাজার ২৫ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে (৫২) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রবিবার সকালে শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
     
    ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের জানান, রফিকুল ইসলাম খলিফা দীর্ঘ দিন ধরে ঝালকাঠির বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম খলিফাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে এক হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

     গ্রেপ্তার হওয়া  রফিকুল ইসলাম খলিফা কাঠপট্টি এলাকার আব্দুল মালেক খলিফার ছেলে। এ ঘটনায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল রব বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ