ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম ঈদ উদযাপন

    ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম ঈদ উদযাপন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে উৎসব মুখর পরিবেশে এই প্রথম রোহিঙ্গারা ঈদুল ফিতর উদযাপন করছে। আজ শুক্রবার ভাসানচরে দুটি জামাতে প্রায় সাড়ে ৪ হাজার রোহিঙ্গা ঈদের নামাজ আদায় করে।

    জানা যায়, ১নং ওয়্যার হাউজে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম জামায়াত ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এ সময় ভাসানচরে অবস্থানরত মুসলমান রোহিঙ্গারা সম্মিলিতভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে। প্রথম জামায়াতে রোহিঙ্গাদের সাথে পিডি ভাসানচর ও ভাসানচরের সকল কর্মকর্তাবৃন্দ ঈদের নামাজ আদায় করেন।

    ভাসানচর থানার ওসি মো. মাহে আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১ম ও ২য় জামায়াতেই ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়ে যায়।

    ওসি আরো জানান, ঈদের নামাজের জামায়াত দুটি বিটিভি ও সময় টিভি সরাসরি সম্প্রচার করা হয়। পবিত্র ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নেতিবাচক কোনো মন্তব্য পরিলক্ষিত হয়নি। বর্তমানে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ১৮ হাজার ৪১৬ জন রোহিঙ্গা বসবাস করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ