ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরা থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

    মনপুরা থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মনপুরা থানা পুলিশের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার মাহফিলে দোয়া পরিচালানা করেন হাফেজ মাও. শিহাব উদ্দিন। 

    ইফতার মাহফিল অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা ও আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া। 

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ নাইম হাসনাত, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, সাবেক সম্পাদক মো. ছালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনকি যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, সাংবাদিক মামুন ও শহীদ সহ অন্যান্যরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ