ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কৃষিক্ষেত্রে দেশ অনেকদূর এগিয়েছে: এমপি মুকুল

    কৃষিক্ষেত্রে দেশ অনেকদূর এগিয়েছে: এমপি মুকুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।  বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিক্ষেত্রে দেশ অনেকদূর এগিয়েছে। সরকার কৃষকদের  বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের পাশাপাশি ভর্তূকিমূল্যে কৃষি যন্ত্রপাতি দিচ্ছে। বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী নিজেকে বিলিয়ে দিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবেনা।’ 

    বুধবার দৌলতখানে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার , বীজ ও ভর্তূকিমূল্যে কৃষিযন্ত্র কম্বাইন্ড হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এসব কথা বলেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা। বিশেষ অতিথির বক্তব্য দেন,  দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার। অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রন্তিক  দুই হাজার তিনশ’ জন কৃষকের মাঝে আউশ ধান (উফশী) ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি , এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ