ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • জনস্রোত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে

    জনস্রোত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের সর্বাত্মক চেষ্টায় করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের অতিরিক্ত চাপ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।

    এ অবস্থায় মন্ত্রী জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানান তিনি। শনিবার (১৫ মে) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান মন্ত্রী।

    ‘বিএনপি নেতাকর্মীদের গত একযুগ ধরে ঈদ নেই এবং তাদের হত্যা করা হচ্ছে ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে’ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা কি ভুলে গেছেন ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর যে নির্মম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলেন?

    তিনি বলেন, বিএনপির আমলে মা, বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি। দাফন- কাফনের শেষ সুযোগটুকুও দেওয়া হয়নি। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থায়ও গ্রেফতার করা হয়েছিল। কতটা নিষ্ঠুর এবং অমানবিক হলে তারা এমনটা করতে পেরেছে, তা বিএনপির নেতাদের কাছে জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    তিনি বলেন, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়ি-ঘরে যেতে পারেনি। সেই ইতিহাস বেশিদিন আগের নয়। বিএনপির আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ