ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা পুলিশের বাধায় পন্ড

    ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা পুলিশের বাধায় পন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

    ছাত্রদল নেতৃবৃন্দ জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা ছাত্রদল। এসময় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিলে পন্ড হয়ে যায় শোভাযাত্রা। 

    শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ও জাহিদ হোসেন। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।  রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, অনুমতি না দিয়ে মিছিল করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তা করতে দেওয়া হয়নি। তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ