ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

দৌলতখানে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতখানে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের আসকর  পাটোয়ারী বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী আব্দুল মালেক বলেন, ওই ইউনিয়নের চরশুভী গ্রামের  প্রতিপক্ষ ফরমুজল গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে মিথ্যা, বানোয়াট ঘটনা উল্লেখ করে প্রতিপক্ষ ফরমুজল গংরা  দৌলতখান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করছে। মামলা নং- সি আর ৭৭/২০১৩। মামলাটি আদালতে বিচারাধীন। 

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে মামলার তদন্তের জন্য ৭নং সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি ওবায়দুল্লা রতনকে দায়িত্ব প্রদান করেন। চেয়ারম্যান ওই ঘটনার তদন্ত না করে মিথ্যা, বানোয়াট একটি তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করেন। পরবর্তীতে ম্যাজিষ্ট্রেট  কোর্ট মামলাটি বিচারের জন্য চার্জ গঠন করে। পরে আমরা আসামীপক্ষ এডিশনাল জর্জ কোর্ট, ভোলা ফৌঃ রিভিশন ৮১/২০১৬ দাখিল করলে গত ২৮ ফেব্রুয়ারী/২০২২ তারিখে জর্জ কোর্টে মামলার শুনানী হয়। 

গত ২১ মার্চ /২০২২ তারিখে রিভিশন নামঞ্জুর করে নিন্মকোর্টের রায় বহাল রেখে মামলাটি বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরণের আদেশ প্রদান করেন।  সংবাদ সম্মেলনে ভূক্তভোগী আব্দুল মালেক ঘটনার পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবী করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন