ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে এমপির হারুনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ঝালকাঠিতে এমপির হারুনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজাপুর উপজেলার কানুদাশকাঠি এমপির বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক,  রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন ও তাঁর তিন সন্তান। ইফতার ও দোয়া মাহফিলে বজলুল হক হারুন বলেন, ইসলাম শন্তির ধর্ম। রমজান মানুষকে পরিশুদ্ধ করার মাস। এ মাসের ফজিলত অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি। তাই রজমান মাসে ধর্মপ্রিয় মুসলমানদের সব ধরনের সংযম করতে হয়। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর এ সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক প্রচেষ্টায়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

    দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ