ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে খাদ্যসহায়তা বিতরণ

    ঝালকাঠিতে খাদ্যসহায়তা বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদ উপলক্ষে ঝালকাঠি পৌরসভার সারে চার হাজার অসহায় বাসিন্দাদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভা চত্বরে তালিকাভুক্ত অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

    এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। এছাড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদার, পৌর কাউন্সিলরসহ দলীয়  নেতানকর্মী ও সূধীজনরা উপস্থিত ছিলেন।

    পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, নয়টি ওয়ার্ড থেকে বাছাই করে চার হাজার ৬০০ অসহায় দরিদ্র পরিবারকে  পৌরসভার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঁচ কেজি করে চাল দেওয়া হয়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ