ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news

লালমোহনে শিক্ষককে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমোহনে শিক্ষককে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহন উপজেলার দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেনকে এলোপাতারি মারধর করার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

রবিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লালমোহন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শতকত আলী হেলাল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এসময় সমিতির অনান্য সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  

সভাপতি ও সাধরণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, রবিবার সকালে দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেনকে ঐ এলাকার চিহ্নিত বখাটে রুবেলগং দেবীরচর বাজরে মারপিট করে। একজন শিক্ষককে প্রকাশ্যে বাজরের যারা মারপিট করেছে দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে লালমোহন উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজ আরো কঠিন কর্মসূচি গ্রহণ করবে। 

আহত প্রধান শিক্ষক কবির হোসেন জানান,  বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ মেলকারের ছেলে মো. রাসেল রবিবার সকালে মোবাইল ফোনে তার কাছে জন্মনিবন্ধন বিষয়ে মানুষজনকে উল্টোপাল্টা বলার ব্যাপারে হুমকিসহ দেখিয়ে দিবেন বলেন। এরপর ওই 

শিক্ষক দেবীরচর বাজারে গেলে চেয়ারম্যানের ভাগিনা রুবেল, মাইনুদ্দিনসহ কয়েকজন মিলে তাকে এলোপাতারি জুতাপেটাসহ কিল ঘুষি ও লাথি মােেরন। বর্তমানে তিনি লালমোহন হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন। এ ব্যাপারে চেয়ারম্যানের ছেলে রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছু জানিনা। আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।  


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন