ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ঈদের ছুটি শেষ, খুলেছে অফিস-আদালত

    ঈদের ছুটি শেষ, খুলেছে অফিস-আদালত
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ-উল-ফিতরের তিন দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। শুরু হয়েছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজারেও লেনদেন। ঈদ-উল-ফিতরের তৃতীয় দিন রোববার (১৬ মে) সকাল থেকে অফিস পাড়ায় এই কর্মব্যস্ততা শুরু হয়।

    ৩০ রোজা পূর্ণ হওয়ায় এবার শুক্রবার ঈদ উদযাপিত হওয়ায় ঈদের ছুটি হয় তিন দিন। প্রতি বছর ২৯ রোজার দিনে ঈদের ছুটি থাকলেও এ বছর করোনা সংক্রমণের কারণে মানুষেকে কর্মস্থলে রাখতে সেই ছুটি বাতিল করা হয়।

    ঈদের পর প্রথম কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে। কর্মকর্তা-কর্মচারীরা অনেকেই এসেছেন পাঞ্জাবি-পাজামা পরে। অন্য ঈদে কোলাকুলি করতে দেখা গেলেও এবার শুধু কুশল বিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ে মধ্যেই সীমাবদ্ধ ছিলেন তারা।

    বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তর এবং টেবিলে বসে কাজ করছেন। তবে কাজের চাপ কম বললেই চলে। কেননা প্রথম কর্মদিবস বিধায় সচিবালয় অনেকটা ফাঁকা।

    অন্যদিকে করোনা সংক্রমণ রোধে আগামী ১৭-২৩ মে লকডাউন দেওয়া হবে। তার প্রজ্ঞাপন জারি হবে আজ রোববার। এজন্য সকাল থেকেই গণমাধ্যমকর্মীরা সচিবালয়ে এসেছেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ