ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • শেখ হাসিনার জন্যই জাতি আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে- ওবায়দুল কাদের

    শেখ হাসিনার জন্যই জাতি আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে- ওবায়দুল কাদের
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার জন্যই জাতি আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে। তার নেতৃত্বেই বাংলাদেশ আজ পারমাণবিক বোমা ছাড়া আর্থ-সামাজিক সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে।

    আজ রোববার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘শেখ হাসিনার চার দশক; বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    সকালে ধানমন্ডি ৩২ নম্বরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন।

    এসময় মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা একজন সংগ্রামী নেতা থেকে এখন জনপ্রিয় রাজনৈতিক ও উন্নয়নের নেতা হিসেবে পরিণত হয়েছেন। তিনি দেশে এসেছেন বলেই বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে, তাই বাংলাদেশ পাপ ও কলংকমুক্ত হয়েছে।

    শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান এবং সমুদ্রসীমা জয়লাভ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বংলাদেশ গঙ্গার নদীর পানির ন্যায্য পাওনা বুঝে পেয়েছে এবং অন্যান্য বিষয় নিয়েও সমাধান হবে বলে আশা করছি।

    ‘শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণকাজ এখন প্রায় শেষের দিকে। অন্য মেগা প্রকল্প, বিশেষ করে মেট্রোরেলসহ দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ হচ্ছে। বাংলাদেশ মহাকাশ জয় করেছে। বাংলাদেশ আজ নিজস্ব স্যাটেলাইট যুগেও প্রবেশ করেছে, যার নেতৃত্বে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

    ‘৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সফল, সাহসী ও মানবিক রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সবচেয়ে সফল কূটনীতিকের নাম। শেখ হাসিনার চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না। তবুও তিনি এগিয়ে গেছেন মানুষের মুক্তির জন্য, অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য।

    ওবায়দুল কাদের বলেন, তিনি এসেছিলেন বলেই কলহ-কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন এবং শেখ হাসিনা আজ আওয়ামী লীগের সভাপতি হিসেবেও চার দশক অতিক্রম করেছেন।

    কাদের বলেন, দেশের মানুষের ভালোবাসায় শেখ হাসিনা টানা তৃতীয়বারসহ মোট চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তার যোগ্য নেতৃত্বে। মানুষের জীবন-জীবিকার কথা মাথায় রেখে করোনার এই মহামারিতে শেখ হাসিনা দেশকে স্থিতিশীল পর্যায়ে রাখতে পেরেছেন। খাদ্য ঘাটতির দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছেন।

    সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে দূরে থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলে সরকারের করোনা মোকাবেলা আন্দোলনে সহযোগী হওয়ার আহ্বান জাানন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ