ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পুলিশের দেওয়া ঘরে মাকে নিয়ে ঠাঁই পেলেন স্বপন

    পুলিশের দেওয়া ঘরে মাকে নিয়ে ঠাঁই পেলেন স্বপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের দেয়া উপহারের পরিবেশ বান্ধব ঘরে মাকে নিয়ে ঠাঁই পেল ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি এলাকার দিনমজুর স্বপন সরকার। 

    বাংলাদেশ জেলা পুলিশের সহায়তায় মাথা গোজার ঠাঁই পেয়ে তিনি খুশি। স্বপন সরকার উপজেলার সাংগর গ্রামের স্বর্গীয় অনন্ত কুমার সরকারের ছেলে।

    রাজাপুর থানা সূত্রে জানাগেছে, মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ নিদের্শনা বাস্তবায়নে প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মানের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ।

    পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য একটি সার্ভিস ডেস্ক স্থাপনেরও উদ্যোগ নেয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে এ উপজেলায় হতদরিদ্র একটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।

    গত ১০ এপ্রিল গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘর পেয়ে স্বপন সরকার বলেন, আমার মাথা গোজার কোন ঠাই ছিল না, মাকে নিয়ে অন্যের বাড়িতে থাকতাম। 

    বাংলাদেশ পুলিশের দেয়া উপহারের ঘর পেয়ে এখন নিজের একটা ঠাঁই হয়েছে। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীসহ যাদের জন্য ঘর পেয়েছি সব সময় তাদের জন্য দোয়া করবো। 

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পুলিশের সহায়তায় এ উপজেলায় একজন অসহায় মানুষকে মাথা গোজার ঠাঁই করে দিয়েছি এটাই বাংলাদেশ পুলিশের সার্থকতা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ