ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা

    নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'সঠিক পুষ্টিতে সুস্থ জীবন' এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাসেল ঢালী। 

    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আজিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন নাহার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান একেএম মাহাবুবুর রহমান সেন্টু, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা, ডা. তানজিলা তাজিন ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কে এম সবুজ। কর্মশালায় সরকারি  বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও কিশোর কিশোরীরা অংশ নেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ