ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রিয়াল ছাড়ার কথা শিষ্যদের জানালেন জিদান

    রিয়াল ছাড়ার কথা শিষ্যদের জানালেন জিদান
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। দলটির কোচ এরই মধ্যে শিষ্যদের জানিয়ে দিয়েছেন যে, মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

    লা লিগায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে গত ৮ মে অনুশীলনের সময় খেলোয়াড়দের ড্রেসিংরুমে ডেকে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা জানান জিদান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিয়ালের কোচ থেকে সরে দাঁড়াচ্ছেন এই ফরাসি কিংবদন্তি।

    ২০১৮ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ঐতিহাসিক ক্লাবটি ছেড়েছিলেন তিনি। এর এক বছর পর জিদানকে আবার ফিরিয়ে আনে রিয়াল।

    স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ১১ ট্রফি জিতেছেন জিদান। এবার লা লিগা জিততে পারলে সেটি হবে ১২তম শিরোপা।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ