ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • রাজাপুরে‌ মুজিব শতবর্ষে ৫০ পরিবার পেল স্বপ্নের ঘর

    রাজাপুরে‌ মুজিব শতবর্ষে ৫০ পরিবার পেল স্বপ্নের ঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারকে  প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ স্বপ্নের ঘর প্রদান করা হয়েছে। 

    মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষনা করেন। 

    ঝালকাঠি সহকারী জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন উপজেলা অডিটরিয়ামে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে সুবিধাভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন। 

    এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো.মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) আনুজা মণ্ডল, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। ৫০ টি পরিবার ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ