ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তজুমদ্দিনে প্রধামন্ত্রীর ঈদ উপহার পেলো ৪৯টি পরিবার

    তজুমদ্দিনে প্রধামন্ত্রীর ঈদ উপহার পেলো ৪৯টি পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলো ৪৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ৪৯২টি উপজেলায় এই ঘরের উদ্বোধন করেন।

    প্রধামন্ত্রীর উদ্বোধন শেষে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শম্ভুপুর ও চাঁদপুর  ইউনিয়নের ৪৯ টি ঘরের চাবি ও দলিলপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের এছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও সকল সুবিধোভোগীরাও উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ