ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • কাঠালিয়ায় দফায় দফায় সংঘর্ষ: স্কুল ও কলেজ ছাত্রসহ আহত ১১

    কাঠালিয়ায় দফায় দফায় সংঘর্ষ: স্কুল ও কলেজ ছাত্রসহ আহত ১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া পূর্বপাড় সরদার বাড়িতে মঙ্গলবার সকাল ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত সাতটা পর্যন্ত চতুর্থ মূখী সংঘর্ষ হয়। 

    জানাগেছে, সকালে আমুয়া মৎস্য আড়তে তুচ্ছ ঘটনা নিয়ে ওহাব সরদার ও আরিফ সরদারের সাথে কথা কাটাকাটি হয়। পরে ওহাবের পুত্র বরিশাল পলিটেকনিক্যাল কলেজের ইন্টার  প্রথম বষের্র ছাত্র মোঃ জিল্লুর সরদারেক হাসপাতাল সংলগ্ন রিভার ভিউ ক্লিনিকের সামনের সড়কে  আরিফের নেতৃত্বে ১০/১২ জনের একটি  দল বিকাল ৫টার দিকে হামলা করে আহত করে। 

    পরে এলাকার লোকজন আহতকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করে। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে শালিশ বৈঠকের সিদ্ধান্ত হলেও পুনরায় আরিফ, রাজু ও এলাহীসহ আরো ১০/১১জনের একটি দল সালাম সরদারের বাড়িতে গিয়ে সালাম সরদার (৬০) ও তার পুত্র রিয়াজ সরদার ৩০ কে পিটিয়ে আহত করে ঘর-বাড়ি ভেঙে চুরমার করে চলে যায়। মারামারির খবর পেয়ে এগিয়ে আসলে ওহাব সরদার (৫০) পুত্র আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের দ্বাদশ প্রথম বষের্র ছাত্র ফাইজুর সরদার (১৭) এস এসসি পরিক্ষার্থী রাব্বি সরদার (১৫) শাহারুম সর্দার (৩৫) কামরুল সরদার (৩২) গুরুতর আহত হন। 

    আহতদের মধ্য ৫জনআমুয়া হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পক্ষের আকলি বেগম (৫০) ও হৃদয় ( ১৮)আহত হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যান। ঘটনার পরপরই কাঠালিয়া থানা পুলিশের এস আই আহসানের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদেন খোঁজ খবর নেন। আহতর ভাই মো. আব্দুল হাই সরদার জানান, মারামারির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ