ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠির জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন শাহ আলম

    ঝালকাঠির জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন শাহ আলম
    সরদার মো. শাহ আলমকে ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে সরদার মো. শাহ আলমকে।  বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখা তাকে এ নিয়োগ প্রদান করে। 

    উপ সচিব মো. তানভীর আজম ছিদ্দিকীর সাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।  সরদার মো. শাহ আলম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এর আগেও জেলা পরিষদের প্রশাসক ছিলেন। টানা তিন দফায় তিনি জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

    সরদার মো. শাহ আলমকে জেলা পরিষদের প্রশাসক করায় তাকে ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের নেতৃত্বে সদস্যরা তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় তিনি প্রেস ক্লাবের আন্তরিকতায় মুগ্ধ হয়ে সকলের কাছে কৃতজ্ঞাতা প্রকাশ করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ