ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • এই বাংলাদেশ স্বাধীন দেশ, এটা স্বাধীনই থাকবে: প্রধানমন্ত্রী

    এই বাংলাদেশ স্বাধীন দেশ, এটা স্বাধীনই থাকবে: প্রধানমন্ত্রী
    শেখ হাসিনা (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাকে হত্যার পর যেন দেশে ফিরতে না পারি সেজন্য তখনকার সরকার অনেক বাধা দিয়েছিল। কিন্তু সব ঝড়-ঝাপটা অতিক্রম করেই দেশে ফিরেছি এবং আজকের এই অবস্থানে আসতে পেরেছি। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

    গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন তিনি। ১৯৮১ সালের ১৭ মে বাংলার মাটিতে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা। ওইদিন বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে ভারতের রাজধানী দিলি­ থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। 

    ৪০ বছর আগে এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে নিজের দেশে ফেরার প্রসঙ্গে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বলেন, এই বাংলাদেশ স্বাধীন দেশ, এটা স্বাধীনই থাকবে। জাতির পিতাকে হত্যার পর তখনকার সরকার অনেক বাধা দিয়েছিল যাতে আমি দেশে ফিরতে না পারি।

     কিন্তু সব ঝড়-ঝাপটা অতিক্রম করেই দেশে ফিরেছি এবং আজকের এই অবস্থানে আসতে পেরেছি। এজন্য আজ একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে।

     শেখ হাসিনা বলেন, অনেক ঝড়-ঝাপ্টা পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, যা আওয়ামী লীগ সরকার করতে পেরেছে দেশের মানুষের ভালবাসায়। এদেশের ইতিহাস আর কেউ মুছে ফেলতে পারবে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ