ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঈদ সামগ্রী উপহার

    নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঈদ সামগ্রী উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গরিব ও অসহায় দুই শতাধিক মানুষের মাঝে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খান। ঈদসামগ্রী পেয়ে খুশি দরিদ্র ও অসহায় মানুষ।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা জানান, দ্রব্যমূল্যে ঊর্ধগতির কারনে নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। 

    গরিব ও অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্যোগ নিয়েছে। তাই ঈদের দিনে যা যা প্রয়োজন, সেই সামগ্রী কিনে দুই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা আসতে পারেনি, তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ